নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৃহস্পতিবার জমকালো ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আহসানুল হক,উপজেলা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম শফিক পাটঃ,সমাজসেবক বাদল পাটওয়ারী।উপজেলা প্রশাসন থেকে নীলকমল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। সমাপনী বক্তব্য প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম স্যার সকল অতিথিকে ধন্যবাদ জানান,তিনি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ সময়ের মাঝে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে ক্রীড়া অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের প্রতি রইলো আমাদের বিদ্যালয়ের পক্ষে থেকে কৃতজ্ঞতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মাহবুবুর রহমান।

এনএএন টিভি / মো: কামরুল ইসলাম