নীলফামারীতে চক্ষু শিবির, ৪২ জন নির্বাচিত ছানি অপারেশনের জন্য

নীলফামারীতে দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ শিবিরের আয়োজন করে মরিয়ম চক্ষু হাসপাতাল। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এ কার্যক্রমে সহযোগিতা প্রদান করে।
প্রধান অতিথি হিসেবে শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস এবং কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চক্ষু শিবিরে শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে ৪২ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, জেলার বিভিন্ন উপজেলায় মাসব্যাপী এ ধরনের শিবির আয়োজন করা হবে। এ কার্যক্রমের আওতায় ছয় শতাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হবে।
শিবিরে দোস্ত এইডের শিক্ষা অফিসার শওকত মিয়া, ভলান্টিয়ার আব্দুল জব্বার এবং মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন
এনএএন টিভি / ওমর ফারুক