নেত্রকোনার কলমাকান্দায় সাঁতার দিয়ে পাহাড়ি নদীতে নিখোঁজ হওয়া কৃষক চাঁন মিয়ার মরদেহ ভেসে উঠেছে চারদিন পর।
শুক্রবার সকালে ১০ টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের মো.লতিফ মিয়ায় বাড়ির পাশে নদীতে ভেসে ওঠে।
এর আগে গত সোমবার (৭ জুলাই) সকালে বাঁশের সাঁকো পার হওয়ার সময় বৃষ্টির জন্য
মাথায় থাকা পলিথিন পড়ে গেলে সেটি সাঁতরে তুলতে গিয়ে নিখোঁজ হন ওই গ্রামেরই কৃষক চান মিয়া।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজ করলেও মরদেহ পায়নি।
৫৫ বছর বয়সী কৃষক চাঁনমিয়া খারনৈ ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত লাল হোসেনের ছেলে।
চাঁনমিয়ার সাথে থাকা মো. বদু মিয়া বলেন, তারা তিনজন আমন ধানের চারা লাগানোর জন্য বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে রওনা হয়।
বৈঠকখালী গ্রাামে নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় থাকা পলিথিনের কাগজটি পানিতে পড়ে যায়।
সেটি তোলার জন্য নদীতে নামেন চাঁন মিয়া। এরপর থেকে নিখোঁজ রয়েছে তিনি।
স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন মিয়া বলেন, পলিথিনের কাগজ তুলতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়া চাঁন মিয়ার খোঁজে ফায়ার সার্ভিসকে খবর দিলে
নিখোঁজের পর থেকে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল দুইদিন উদ্ধার অভিযান চালিয়েও
লাশ উদ্ধার করতে পারেনি।
শুক্রবার সকালে ১০টার দিকে ঘটনাস্থলেই একটু দূরে চাঁনমিয়ার মরদেহ ভেসে উঠে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আরও পড়ুন :

Comments are closed.