সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে ২ জানুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে। নারায়ণগঞ্জ জেলায় আর্তমানবতার সেবায় এবং সামাজিক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের ভূমিকা অপরিসীম হওয়ায় মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনটির চেয়ারম্যান মানবিক যোদ্ধা এম এ মান্নান ভূঁইয়া হাতে প্রশংসাপত্র তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উৎসাহ ও উদ্দীপনা দিয়ে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে প্রশংসাপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরদার ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদা আক্তার। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাসহ এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নতুন বছরের শুভ সূচনায় প্রশংসাপত্র পেয়ে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া তার অনুভূতি প্রকাশে বলেন, সামাজিক কাজ করতে গেলে বাধা বিপত্তি এবং অপপ্রচার থাকবেই তাই বলে আমরা স্বেচ্ছাসেবীরা কখনোই থেমে থাকবো না। অন্যায়ের প্রতিবাদ এবং মানবিক কার্যক্রমগুলো চলমান থাকবেই। সংগঠনের কর্মকর্তা ও সদস্যসহ কর্মীদের আন্তরিক মানবিকতার কারণে কাজকের এই প্রশংসাপত্র আমাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মানব কল্যাণ পরিষদ।
- বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
- কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে প্রত্যাশা তথ্যমন্ত্রীর
- তালায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
