মেয়েকে উদ্ধারের দাবিতে মা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক শিক্ষকের কবল থেকে মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার দুপুরে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামের বিল্লাল ভূইয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য পাঠ করেন মেয়ের মা বিলকিছ বেগম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হীরাপুর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার (৩৭) এক সময় আমার মেয়েকে প্রাইভেট পড়াতো।

একপর্যায়ে সে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করে। আমরা মান-সম্মানের কথা চিন্তা করে মেয়েকে অন্যত্র বিয়ে দেই।

বর্তমানে তার স্বামী প্রবাসে রয়েছে। তার একটি ১৭ মাস বয়সী ছেলে সন্তানও আছে।

কিন্তু বিয়ের পরেও মনির মাস্টার আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে চাইলে আমরা তাকে নিষেধ করি।

এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে।

গত ২০ জুলাই আমি মেয়েকে নিয়ে মামলার হাজিরা দিতে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাই।

ফেরার সময় মনির মাস্টার ও তার সঙ্গীরা আদালত গেটের সামনে থেকে আমার মেয়েকে জোর করে সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।

এরপর থেকে আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলেও জানান।

এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম বলেন, এসব অভিযোগ সত্য নয়।

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করছে।

আরও পড়ুন :

এনএএন টিভি