বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় কুষ্টিয়া জেলাতেও জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এন এস রোডে সাংবাদিকদের র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুল খসরু সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, কুষ্টিয়া জেলা কমিটি। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন পারভেজ মাজমাদার সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা, কুষ্টিয়া জেলা কমিটি। বক্তারা বলেন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাসহ সমাজের অনিয়ম তুলে ধরায় সাংবাদিকরা হামলা ও মিথ্যা মামলার শিকার হয়। আমরা এই হামলা ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যত মামলা হোক না কেন সাংবাদিকদের কলম কোনো অপশক্তি থামাতে পারবে না। তাই অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম
