গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।
এসময় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
নির্বাচনে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন :
- শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা
- অভিনেত্রী হিমুর মৃত্যু, প্রতিবেদন দাখিল ১৪ ফেব্রুয়ারি
- ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি
- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ
- বেতনের দাবিতে বিক্ষোভ করায় ২ গার্মেন্টসে ছুটি ঘোষণা
- ৯টি মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল
- নোয়াখালীতে ৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়
- চুয়াডাঙ্গায় জাল ভোট দেওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
- চুয়াডাঙ্গায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ এর সংবাদ সম্মেলন
- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতি নিয়ে বক্তব্য নেই ইসির

Comments are closed.