চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ০৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস চুয়াডাঙ্গায়।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করেন আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ০৯ দশমিক ৬ ডিগ্রী।
এসময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ও দৃষ্টি সীমা ছিল ৫০০ মিটার। বাইরে ঘন কুয়াশার কারণে সাবধানে চলাচল করার অনুরোধ করেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। সকালের সূর্যের দেখা মিলছে দুপুরে।
প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ জেলার খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ।
কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ।
গত মঙ্গলবার এ জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রী ও বৃহস্পতিবার ছিল ১৩ ডিগ্রী সেলাসয়াস ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা জামিনুর রহমান জানান,
চুয়াডাঙ্গার উপরদিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ।
শুক্রবার সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ০৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে।
আরও পড়ুন :
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা
- অভিনেত্রী হিমুর মৃত্যু, প্রতিবেদন দাখিল ১৪ ফেব্রুয়ারি
- ৫ মাস পর বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া
- এক বছরে ৭২টির বেশি সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন হুয়াওয়ের
- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল, সেলফি তুললেন রাদওয়ান মুজিব
- নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান

Comments are closed.