অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

গাজীপুরের শ্রীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. মাহাদিয়া মাসুম (২৮) নামে এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর পাশে মাওনা কালিয়াকৈর সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাদিয়া মাসুম উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর দক্ষিণপাড়া গ্রামের আহিজ উদ্দিনের ছেলে।

তিনি পার্শ্ববর্তী ভালুক উপজেলার জামিরদিয়া এলাকার এসকিউ নামক একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কামরুন নাহার সাঈদ দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএএন টিভি