নরসিংদীতে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ ব্যাপারে জেলা প্রশাসন,নরসিংদী পৌরসভা, জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দরা। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মৌসুমি সরকার রাখী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী’র পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাসুম, জেলা নির্বাচন অফিসার মো: রবিউল আওয়াল, সি: সহকারী জাজ রওশন জাহান, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল ইসলাম,গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন,নরসিংদী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী-মো: গোলাম মুত্তাকিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিজান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও ড. মশিউর রহমান মৃধা । অপরদিকে,নরসিংদী জেলা আওয়ামী, সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা লে.কর্নেল(অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা, জেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব ও সহসভাপতি আমিরুল ইসলাম ভূঞা, সহসভাপতি মোস্তাজ উদ্দিন ভূঞা, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম,জেলা যুবলীগ সভাপতি পদ প্রার্থী ভিপি মিয়া মো: মঞ্জু, দীপক শাহা, জেলা মহিলা লীগের সেক্রেটারী ইয়াছমিন সুলতানা ও মহিলা নেত্রী অধ্যাপিকা আইরিন পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী কৃষক লীগ নেতা মো: শরীফ মিয়া।

এছাড়া নরসিংদী জেলা, শহর আওয়ামী লীগ ও নরসিংদী পৌরসভার যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকালে নরসিংদী পৌরসভার হল রোমে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র করোনা যুদ্ধা আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আমজাদ হোসেন বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক অনিল চন্দন সাহা, নরসিংদী জেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ্ব একরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার লাইলী,নরসিংদী জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এ্যাড.খন্দকার আতাউর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া শাহিন,নরসিংদী জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: সাজেদুল হক অপু, নরসিংদী জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, নরসিংদী শহর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন ও মহিলা বিষয়ক সম্পাদক কাজী মেহেন্নাহার লাভলী, জেলা মহিলা লীগ সভাপতি সুমি সরকার ফাতেমা ও যুগ্ম সম্পাদক বিলকিছ বেগম, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইয়া,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইসহাক খলিল বাবু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিতু, জেলা যুব মহিলা লীগের সদস্য সচিব নাজমা আক্তার, জেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন দিনার, জেলা মহিলা নেত্রী নাসরিন ইসলাম সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান মিন্টু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব সরকার প্রমুখ।

Comments are closed.