রাষ্ট্রচিন্তার সদস্য জাহিদুল হককে হত্যার হুমকিদাতাদের শাস্তি দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও একই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কমিটির সদস্য এবং রাষ্ট্রচিন্তার অন্যতম সদস্য মোহাম্মদ জাহিদুল হক (Jahid Sabuj) কে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রচিন্তা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
সংবাদ মাধ্যম সূত্রে এবং জনাব জাহিদুল হকের সাথে আলাপ থেকে আমরা জানতে পারি, পতিত স্বৈরাচারের অন্যতম সহযোগী, জবি’র অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দীন মোল্লা, বিদেশে পলাতক থাকা অবস্থায় জনাব জাহিদকে হোয়াটসঅ্যাপ কলে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। আমরা এও জানতে পেরেছি, জাহিদুল হকের ফ্যাসিস্টবিরোধী ভূমিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের আমলে সংঘটিত অপকর্মের হোতাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের কারণে সালাউদ্দীন গংয়ের অনেকেই জনাব জাহিদকে নানান রকম হুমকি দিয়ে আসছেন।
এই পরিস্থিতিতে রাষ্ট্রচিন্তা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সালাউদ্দীন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ে থাকা তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে দ্রুততম সময়ে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। রাষ্ট্রচিন্তা আশা করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ প্রশাসনও অভিযুক্তদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে এবং জাহিদুল হকের জান-মালের নিরাপত্তার স্বার্থে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card