রাজধানীর বঙ্গবাজার এর পাশে মালেকা মার্কেটের ৪ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিন সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান,
সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বরিশাল প্লাজা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সে সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে।
আগুনে কারও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাননি এ কর্মকর্তা।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।
সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর।
আর পুরোপুরি আগুন নেভে ৭৫ ঘণ্টা পর অর্থাৎ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টায়।
বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
আগুনের এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে আগুনের সময় উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের ৩ সদস্য আহত হয়েছেন।
এছাড়া আগুনের ধোঁয়ায় ও অন্যান্য ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ১২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
- বঙ্গবাজার এলাকার মালেকা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- মাদক সেবনে বাধা দেওয়ায় নারীসহ ১৫ জনকে কুপিয়ে জখম
- ৬ লাখ টন ইলিশ উৎপাদন বারবে জাটকা সুরক্ষা দিলে
- ঈদযাত্রা ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
- চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২০ তারিখে হতে যাচ্ছে ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ
