রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু

রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় হুমায়ুন (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে কাঁচাবাজার এলাকায় মিনতির কাজ করতো বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কাঠপট্টি এলাকায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। সে সময়ে হুমায়ুন অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

পথচারী মজিবসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card