সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। ব্যায়াম সুখী হরমোন নিঃসরণ করে, যার ফলে মনমেজাজ ভালো থাকে। এমন অনেকে আছেন যারা নিয়মিত ব্যায়াম করেন। আবার কেউ কেউ সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেন। অনেকের খুব সকালে উঠে ব্যায়াম করার অভ্যাস আছে, কেউ কেউ আবার সন্ধ্যায় কাজ শেষে ব্যায়াম করেন। সকাল হোক বা সন্ধ্যা- যেকোন সময়ই ব্যায়াম করা শরীরের জন্য ভালো। তবে সকালে ব্যায়ামের বাড়তি কিছু সুবিধা আছে।
সকালকে প্রায়ই ব্যায়ামের জন্য একটি ভালো সময় হিসাবে বিবেচনা করা হয়। ব্যায়াম দিন শুরু করার সেরা উপায় বলেও বিবেচিত হয়। সকালে ব্যায়াম করার সুবিধাগুলি হলো:-
১. সারা দিন কাজ করার শক্তি পাওয়া যায়
২. সকালের ব্যায়াম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি ভোরবেলা শরীরচর্চা করলে ডায়াবেটিসের ঝুঁকি কমে
৩. যে কোনো কাজের ব্যাপারে ফোকাস করা সহজ হয়
৪. মনমেজাজ ভালো থাকে
৫.ভালো ঘুম হতে সাহায্য করে
৬. ক্ষুধার হরমোন কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে
