পেস্তা বাদামেই কোলেস্টেরল নিয়ন্ত্রণের সহজ উপায়

মিষ্টি, আইসক্রিম কিংবা পায়েস—পেস্তা বাদাম (Pistachio) থাকলে তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। সুস্বাদু এই বাদামটি পছন্দ করেন ছোট-বড় সবাই। তবে এটি ঘিরে অনেক ভুল ধারণাও প্রচলিত রয়েছে। অনেকেই ভাবেন, পেস্তা খেলে পেট খারাপ হয়। আবার কেউ কেউ মনে করেন, এই বাদাম খেলে ওজন বাড়ে। জানলে অবাক হবেন, ওজন বাড়াতে নয় বরং ওজন কমাতে সাহায্য করে পেস্তা। বাদামটির রয়েছে আরও পুষ্টিগুণ।
পেস্তায় রয়েছে সহজপাচ্য ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ওমেগা-৩। চোখ, চুল, ত্বক, হার্ট- সবই ভালো রাখে এই ড্রাই ফ্রুট।

ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনের যথেষ্ট ভূমিকা রয়েছে। এই বাদামে প্রোটিনের পরিমাণ অন্যান্য বাদামের চেয়ে বেশি। পেস্তায় ‘গ্লাইসেমিক ইনডেক্স’ অনেক কম। তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই।

অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে পেস্তা। যা বিপাকক্রিয়া ও হজম সংক্রান্ত সমস্যা নিরাময়ে করে এবং পরিপাকতন্ত্রের খেয়াল রাখে।

পেস্তাবাদামে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। শরীরে ইনফ্ল্যামেশন প্রদাহজনিত সমস্যাগুলি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই বাদাম।

পেস্তায় রয়েছে লো গ্লাইসেমিক ইনডেক্স, যা শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে সুগারকে নিয়ন্ত্রণ করে। পেস্তা হাই ফাইবার ও হাই কোয়ালিটি প্রোটিনে সমৃদ্ধ। যা ফেরায় স্বাস্থ্যের হালো। ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এতে আছে টোকেফেরল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়।

পেস্তায় আছে ভরপুর ভিটামিন ই। যা ত্বক ও চুলের শুষ্কতা কমায়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খেলেই এর পুষ্টিগুণে ঝলমল করবে ত্বক ও চুল।

 

এনএএন টিভি