মস্তিষ্ককে সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য প্রতিদিন শরীরকে প্রয়োজনীয় ঘুমের অবসর দিতেই হবে।ঘুম আমাদের সু-স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এবং এর ঘাটতি থাকলেই সমস্যা শুরু হবে।ঘুম আমাদের জীবনের জন্য খাবার খাওয়ার মতোই গুরুত্বপূর্ণ। একটি মোবাইল ফোন যেমন চার্জ দিলেই ব্যবহার করা যায় নিয়মিত, ঘুমও তেমন আমাদের প্রতিদিনের কাজ করতে তৈরি করে দেয়।
শরীরে ঘুমের ঘাটতি হলে শরীর দুর্বল হয়ে পড়বে, ক্রনিক সমস্যা দেখা দেবে।তাই সন্ধ্যার পরপরই খেয়ে নিন আর টিভি ও মোবাইলের স্ক্রিন থেকে যত দ্রুত সম্ভব নিজেকে ছুটি দিন। সাত-আট ঘণ্টার টানা একটা ঘুম দিয়ে পরদিন ফুরফুরে মেজাজে সুস্থভাবে দিন শুরু করুন।
