ঝিনাইদহে সাপের কামড়ে ময়নুদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে এঘটনা ঘটে।
নিহত ময়নুদ্দিন পেশায় একজন কৃষক ও একই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের স্কুল পাড়ার মৃত আব্দুল আলিমের ছেলে।
জানা গেছে, দৈনন্দিনের মতো রবিবার রাতে খাবার খেয়ে স্ত্রীর সাথে খাটে ঘুমিয়ে ছিল।
হঠাৎ রাত সাড়ে ৩টার দিকে স্ত্রীকে ঘুম থেকে ডেকে বলেন বাম হাতের মধ্য আঙ্গুলে আমার যেন কিসে কামড় দিয়েছে।
ওই সময় পরিবারের সদস্যরা ঘরের বিভিন্ন জায়গা লাইট দিয়ে খোঁজাখুঁজি করে কিছুই পায় না।
সে সময় ময়নুদ্দিন ও পরিবার সদস্যরা সিদ্ধান্ত নেয় ইঁদুরে কামড় দিতে পারে।
সকাল ৬টার দিকে স্থানীয় ওঝা মোফাজ্জেলের কাছে নিয়ে যায়।
ওই ওঝা হাত চালান দিয়ে বলেন সাপে কামড় দেয়নি।
অবস্থা ক্রমেই খারাপের দিকে যাওয়ায় নিহতের ছেলে রিয়াজ হোসেন রানা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেসময় ডাক্তার এন্ট্রিভেনাম দেওয়ার জন্য তাদেরকে বন্ড সই দিতে বলেন।
ছেলে সহি না দিয়ে তার পিতাকে নিয়ে ভোড়ুয়াপাড়া গ্রামে আরেক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে বাড়িতে নিয়ে আসে।
এরপর বেলা ১২টার দিকে ময়নুদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ তথ্য নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
আরও পড়ুন :
- আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে, সৌদি
- খাগড়াছড়িতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়ে ২ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে
- তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৪জনের প্রাণহানি
- বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা: কাদের
- মঙ্গলবার দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
- কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর বন্যার পানিতে এক যুবক নিখোঁজ
- মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া দেখল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়
- ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’ : আইনমন্ত্রী
- ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার উল্টে পথচারী নিহত

Comments are closed.