ময়মনসিংহের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়; এ সময় প্রাইভেটকারটিও উল্টে খাদে পড়ে যায়।
রোববার (৬ জুলাই) উপজেলার চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান,
‘ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার পথে চুরখাই এলাকায় হঠাৎ রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে চাপা দিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হন।’
এদিকে, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান,
‘ঘটনার পরপরই গাড়িচালকসহ দুজন পালিয়ে গেছেন। তবে তাদের পরিচয় শনাক্ত করে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।’
আরও পড়ুন:
- হবিগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছেন
- টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত
- প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ১৫০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে তরুণী!
- রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে গাড়ির ধাক্কায় ৭০ বছরের বৃদ্ধ নিহত
- সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
- সাগর-রুনি হত্যাকাণ্ড; তদন্ত প্রতিবেদন দাখিলের শততম দিন আজ
- গাইবান্ধায় সাংবাদিক হামলায় দুর্বত্তেদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা
- রংপুর নগরীতে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
- রাজধানীর মিরপুরে বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের

Comments are closed.