সাভারে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়,সম্প্রতি সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।
পরে ওই মামলা থেকে ওই ব্যক্তিকে পুলিশের এস আই পরিচয় দিয়ে হারুনুর রশিদ এক যুবক তাকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়।
পরে আবারও পঞ্চাশ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় অভিযুক্ত হারুনুর রশিদকে আসামি করে
সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করলে পুলিশ সকালে ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
দুপুরে অভিযুক্তকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।
এসময় পুলিশ গ্রেফতার ব্যক্তির কাছ থেকে চেকসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।
সাভারে চামড়া শিল্প ট্যানারি ফাড়ি ইনচার্জ রাসেল মোল্লা বলেন অভিযুক্ত ভুয়া পুলিশ হারুনুর রশিদ বিভিন্ন এলাকার চাঁদাবাজির করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে ।
আরও পড়ুন :

One Reply to “সাভারে মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় যুবক গ্রেফতার”
Comments are closed.