বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জুবাইদা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ২১ জুন’২০২৫ইং শনিবার কুড়িগ্রামে বৃক্ষরোপন কর্মসূচী ও দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ মোঃ ইউনুছ আলীর উদ্যোগে ২৫, কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরী উপজেলায় নেওয়াশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ২১ জুন’২০২৫ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মানবিক ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এনএএন টিভি / মোঃ রফিকুল ইসলাম
