নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চুর প্রচেষ্টায় নরসিংদী সারা শহর জুড়ে এই গরমে চলমান প্রচন্ড তাপদাহে জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করায় নরসিংদী শহরের পথচারী শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক সহ সর্বসাধারন স্বস্থি বোধ করছেন।

নরসিংদী পৌরসভা পানি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম জানান, নরসিংদী পৌরসভা
মেয়র আমজাদ হোসেন বাচ্চুর নির্দেশে এই গরমে চলমান প্রচন্ড তাপদাহে জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় পানি ও স্বাস্থ্য সেবা মুলক কার্যক্রম পথচারী শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক সহ সর্বসাধারনের জন্য নরসিংদী পৌরসভা চত্বর, শিক্ষা চত্বর, সেবা সংঘ, সাটির পাড়া রজনীগন্ধা চত্ত্বর সহ নরসিংদী সারা শহর জুড়ে বিভিন্ন এলাকায় প্রচন্ড তাপদাহে সেবামুলক কার্যক্রম চালু করায় এ সেবা পেয়ে সর্বসাধারন স্বস্থিবোধ করছেন।

এই বিষয়ে পথচারীগন জানান, এই গরমে আমরা এক গ্লাস স্যালাইনের ঠান্ডা পানি খেলে শরীরে অনেকটাই আরাম দায়ক হয়ে যায়। তক্ষনাথ আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়
নরসিংদী মেয়র বাচ্চুর জন্য দোয়া প্রার্থনা করছি।
এ ব্যাপারে নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চ বলেন, এই গরমে
চলমান তীব্র তাপদাহে পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক ও যাদের শারিক
পরিশ্রম হয় তাদের পানি পান এর সুবিধার জন্য এ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অধিক
পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারীরা যেন খাবার স্যালাইন খেতে পারে তারও ব্যবস্থা রয়েছে।
তিনি আরো বলেন, যতদিন এই তাপদাহ থাকবে,ততদিন এই সেবা মুলক কার্যক্রম
চলমান থাকবে।
অপর দিকে নরসিংদী সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুপেয় পানির বুথ। পথচারী-সাধারণ মানুষ বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন সু-ব্যবস্থা করেছেন আসমা সুলতানা নাসরীন। নরসিংদী সদর পাঁচদোনা মোড়ে তীব্র তাপদাহে পথচারী শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক সহ সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন এর সু-ব্যবস্থার কার্যক্রম চালু করেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Comments are closed.