গণ অধিকার পরিষদের জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগ তুলে একযোগে গন পদত্যাগ করেন নীলফামারীর ডিমলা উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ আরও শতাধিক নেতাকর্মী।
এনএএন টিভি / ওমর ফারুক
