সনাতন সমাজ কল্যাণ পরিষদ নব আহবায়ক কেন্দ্রীয় কমিটি সাথেপরিষদ সদর উপজেলা শাখার মতবিনিময় সভা

আজ শুক্রবার সকাল ১০ দিকে খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সনাতন সমাজ কল্যাণ পরিষদ নব আহবায়ক কেন্দ্রীয় কমিটি সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের হল রুমে।

এই সময় সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির আহবায়ক প্রকৌশলী নির্মল কান্তি দাশ বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সচিব অশোক মজুমদার।

এর আগে নতুন কমিটির আহবায়ক , সদস্য সচিব ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুজিত দাশ ও সাধারণ সম্পাদক সুমন আচার্য্য।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার