সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

নরসিংদী রায়পুরায় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিংঙ্গাপুর টুর এন্ড ট্রাভেল উদ্যোগে এ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে নগদ ৫ হাজার টাকা ও ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ১ম,২য়,৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এন জামান।

আজ সকালে নরসিংদীর রায়পুরা ঐহিত্যবাহি সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জামশেদ হোসেন চৌধুরী এর সঞ্চালনায় পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহি সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধাদল এর সেক্রেটারী ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এন জামান। আরো বক্তব্য রাখেন সায়দাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সাবেক সভাপতি হাবিব উল্লাহ, জেলা যুবদল যুগ্ম সম্পাদক মো: সামসুজ্জামান সামু, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়নুল আবেদীন, বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সাবেক সদস্য ডা: মো: আওলাদ হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা খন্দকার হারুন রশিদ মেম্বার, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মনিরুজ্জামান মনির সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর শাহাব উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয় সভাপতি জিয়াউর রহমান, সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জিয়াউর রহমান, উপজেলা যুবদল সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন ফকির, রায়পুরা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আকির হোসেন ভূঁইয়া, তরুণ দল সভাপতি জাকির হোসনে ইমন, শ্রীনগর ইউপি যুবদল নেতা রিসাদ বাবু, সবুজ ছায়া কিন্ডার গার্টেন প্রিন্সিপাল জহিরুল হক চৌধুরী বাদল, সবুজ ছায়া কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতা সদস্য ডা: আব্বাছ উদ্দিন সোহেল, সায়দাবাদ পাবলিক হাই স্কুল প্রতিষ্ঠাতা ফরহাদ কান্ডারী, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল বাছেদ, নরসিংদী জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক ওবাইদুল হক রুবেল, মেম্বার বীরমুক্তিযোদ্ধা সোলায়মান, পাড়াতলী ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক ফুল মিয়া, বিশিষ্ট্য ব্যবসায়ী সমাজ সেবক স্বপন মিয়া, শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলী প্রধান, সমাজ সেবক বাদল মিয়া, সমাজ সেবক আক্তার হোসেন, আব্দুল বাছেদ মিয়া, মিলন মিয়া, সপনীল আহমেদ।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা