বরিশালে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে র‌্যালি, সমাবেশ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে

থেকে জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি সদর রোড হয়ে দক্ষিণ সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী দেওয়ান নজরুল হক নিলুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন

জেলা কমিটির নির্বাহী সমন্বকারী আরিফুর রহমান মিরাজ ও জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা প্রমুখ।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card