২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪২ জন।
মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা শহরের ১ হাজার ২ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৭৪০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৮৩৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল থেকে ১ হাজার ১৬১ জন এবং সারা দেশের (ঢাকা শহর ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৬৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ২২৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ৪২২ জন। মারা গেছেন ৩৪০ জন। এর মধ্যে ঢাকা শহরের ২৬৯ জন এবং ঢাকার বাইরের ৭১ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।
আরও পড়ুন :
- ভিডিও দেখে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার
- টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
- এবার লোকসানের শঙ্কা নিয়ে রোপা আমন চাষ করছেন কৃষকরা
- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অর্ধ-গলিত মরদেহ উদ্ধার
- এইচএসসি পরীক্ষা নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা আগামীকাল
