চাঁদপুরে নারীর বস্তাবন্দী লাশ অধ্যক্ষের পরিত্যক্ত বাসায়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পরিত্যক্ত বাসার রান্নাঘর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে লাশটি উদ্ধার করা হয়।সৈয়দপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নর্দান হাফ ম্যারাথন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের ভেতরে ওই টিনশেড বাসার অবস্থান। আগে ওই বাসায় অধ্যক্ষ থাকতেন। প্রায় ১৫ বছর ধরে সেটি জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় আছে। বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদও ওই বাসায় থাকেন না।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, উদ্ধার করা লাশটি অজ্ঞাতপরিচয় এক নারীর। লাশ পচাগলা অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন মাস আগে তাঁকে হত্যা করে ওই বাসায় ফেলে রাখা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের কয়েকটি দল তদন্ত করছে।

এনএএন টিভি