দুই যাত্রী আনলেন আড়াই কোটি টাকার সোনা একই কায়দায়

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত–ফেরত আরও একজন যাত্রীর সঙ্গে থাকা কার ওয়াশিং মেশিন থেকে স্বর্ণ উদ্ধার হয়েছে। তাঁর নাম মোহাম্মদ মোরশেদ। এর আগে মো. শফিকুল ইসলাম নামের এক যাত্রীর কাছ থেকেও সোনা উদ্ধার হয়। তাঁরা দুজনই একই ফ্লাইটে একই কায়দায় সোনা এনেছেন।

আজ শনিবার সকালে চট্টগ্রাম কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা দুই যাত্রীর কাছ থেকে মোট ২ কেজি ৪৪০ গ্রাম ওজনের সোনা জব্দ করেন। দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হওয়া সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা।

কর্মকর্তারা জানান, আলাদা দুই ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এনএএন টিভি