প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আমরা গর্বিত।
তবে গত ছয় বছরে আমাদের দেশের ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়।
আমাদের দেশেও হয়েছে। তবে এ ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনতে হবে।
শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলে ‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা এতদিন শুধু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করেছি।
কিন্তু এখন আরও বিস্তৃত কাজ করার সুযোগ এসেছে।
মানবসৃষ্ট বিপর্যয় থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে।
মন্ত্রী বলেন, ভূমিকম্প-প্রবণ এলাকায় পর্যাপ্ত মাঠ রাখতে হবে।
যাতে মানুষ ভূমিকম্প চলাকালীন সময় আশ্রয় নিতে পারে।
যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় পানির প্রয়োজনে জলাশয়গুলোকেও বাঁচিয়ে রাখতে হবে।
ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।
এক্ষেত্রে দেশের গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।
জনসচেতনতা তৈরি করতে হবে।
আরও পড়ুন :
- ডেঙ্গু আক্রান্তের বয়সসীমা ২০ থেকে ৪০ বছর
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস উল্টে একজনের প্রাণহানি
- বিয়ে বাড়িতে হাতির পালের হঠাৎ আগমন, মোটরসাইকেলে চেপে পালালো বর-কনে!
- যাত্রীবাহী বাস উল্টে ১৭ জনের মৃত্যু
- চার মাসের শিশুর লাশ উদ্ধার
- পরবর্তী কর্মসূচি নিয়ে ১২ দলের জোটের সঙ্গে বিএনপির বৈঠক
- সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস
- তৃতীয় ম্যাচে সেঞ্চুরিতে ফারজানার ইতিহাস
- ‘দেশকে বাঁচালাম, তবে স্ত্রীকে বিবস্ত্র করে হাঁটানো থেকে বাঁচাতে পারি নি’
- মেহেরপুরে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

Comments are closed.