ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,ঢাকাসহ , টাঙ্গাইল, ময়মনসিংহ, , ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে
দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।
এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়
এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন :
- মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
- যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত ভবন থেকে ১১৫ মরদেহ উদ্ধার
- মাটির ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু
- ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত গিল
- স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজেকেও শেষ করলেন যুবক
- সার্জেন্ট কে মারধর করা সেই মা-মেয়ের জামিন
- আজ বিশ্ব হার্ট দিবস
- ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার’
- আজ জাতীয় কন্যাশিশু দিবস
- নিখোঁজ বৃদ্ধা নিয়তি রাণীর সন্ধান চায় পরিবার
- বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুকে হাসপাতালে নিয়েছিলেন তৃতীয় লিঙ্গের ২ জন
- ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা নিহত
