যেসব জায়গায় বৃষ্টি হতে পারে কাল

শীতের তীব্রতা বাড়া-কমার মধ্যেই বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শনিবার (২৩ ডিসেম্বর) সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের

কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে,

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেতুলিয়ায়।

সর্বোচ্চ তাপমত্রা ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে।

আরও পড়ুন :

এনএএন টিভি