ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতের নাগপুরের হোটেল ব্যবসায়ী ও উদ্যোক্তা জাভেদ আক্তার ও তার স্ত্রী নাদিরা গুলশান নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ইতালির গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর ফ্রান্স থেকে হলিডে শুরু করেছিলেন জাভেদ-নাদিরা। সঙ্গে ছিল তিন সন্তান—দুই মেয়ে আরজু ও শিফা এবং ছেলে জাজ়েল আখতার। ফ্রান্স থেকে তারা সপরিবারে ইতালি পৌঁছান।
ঘটনার দিন ইতালির বিভিন্ন জায়গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল তাদের। সে জন্য তারা একটি নাইন-সিটার মিনিবাস ভাড়া করেন। অরেলিয়া হাইওয়েতে মিনিবাসটি একটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতি ও মিনিবাস চালকের।

2 Replies to “ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতির মৃত্যু”
Comments are closed.