নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন—
মোঃ শাহাজাহান ইসলাম, পিতা: আবু হোসাইন — রুম: ৫, গোয়ালঘর: ১, রান্নাঘর: ২
মোঃ আতিয়ার, পিতা: নুর ইসলাম — রুম: ৫, গোয়ালঘর: ১, রান্নাঘর: ২
মোঃ আবুল, পিতা: আহমদী — রুম: ৬, গোয়ালঘর: ২, রান্নাঘর: ১
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিন পরিবারের প্রায় ২০টিরও বেশি ঘর, গবাদিপশুর গোয়ালঘর, রান্নাঘর এবং ঘরের মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে নীলফামারী উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা চার ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং সহায়তার আশ্বাস জানান।
এদিকে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলসমূহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এনএএন টিভি / ওমর ফারুক
