ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। বাকি দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরো একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ। তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন— আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। এ ছাড়া আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন।তবে নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

One Reply to “প্রাইভেট কার উল্টে মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩”
Comments are closed.