ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে নজর আলী মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার স্ত্রী জুলেখা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোক্তারামপুর কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বাড়ির পাশে ডোবা থেকে নজর আলী ও তার স্ত্রী কচুরিপানা তুলছিলেন। ওইসময় বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজর আলী মিয়াকে মৃত ঘোষণা করেন।
