বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাঙন সুরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে এ সুরক্ষা কাজের উদ্বোধন করেন।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ,
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের অধীনে ‘পানগুছি নদীর ভাঙন হতে মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং
বিষখালী নদী পুনঃখনন প্রকল্পের আওতায়’ কাজটি শুরু হয়।
প্রকল্প ব্যয় ধরা হয়েছে সাড়ে ৬০০ কোটি টাকা।
পানগুছি নদীর ভাঙনের কারণে কয়েক হাজার একর জমি, শত শত বসতবাড়ি,
বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে।
অব্যাহত এ ভাঙন রোধের জন্য ১১ কিলোমিটার ভাঙন সুরক্ষার কাজ ও
বিষখালী নদী খননসহ এক প্যাকেজে ২৩ হাজার ৭৩০ কিলোমিটার প্রকল্প অনুমোদন হয়।
আরও পড়ুন :
- স্থগিত করা হলো এমি অ্যাওয়ার্ড
- বৃষ্টি উপেক্ষা করেই চলছে আ.লীগ-বিএনপির সমাবেশ
- সন্তানকেই অন্যের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ!
- কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন সানি লিওনি
- বিশ্বের উষ্ণতম মাস ২০২৩-এর জুলাই
- বিমানবন্দরের টয়লেট থেকে দুই কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার
- পৃথিবীর বাইরে জিনিয়া ফুল ফোটাল কিয়েল
- মাদকসহ বাবা-মেয়ে আটক
- বিএনপির মহাসমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি নেতার মৃত্যু
- রাজধানীর খুচরা বাজারে বেড়েছে চাল, ডিম, মুরগির দাম
- এ বছরে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি
- যাত্রীবাহী বাসে তল্লাশির নামে হয়রানি!

Comments are closed.