কুড়িগ্রাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানির বোতল তুলে দিল জেলা ও কলেজ ছাত্রলীগের ছেলেরা।
বৃহস্পতিবার সকালে কলেজ গেটে কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিনের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহসভাপতি ফিরোজ শাহী,
কলেজ ছাত্রলীগের সভাপতি রাব্বী ও সাধারণ সম্পাদক গাদ্দাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ জানান, মানবিক কাজের অংশ হিসেবে ১ হাজার পরীক্ষার্থীকে কলম ও পানির বোতল তুলে দেয়া হয়েছে।
যাতে পরীক্ষার পর ক্লান্তি দূর করতে তারা পানি পান করতে পারে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন জানান, এটি একটি মহতী উদ্যোগ।
আমি তাদেরকে সাধুবাদ জানাই। আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এতে ৮২৪জন পরীক্ষার্থীর মধ্যে ৮১৮জন অংশ নিয়েছে। বাকি ৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
আরও পড়ুন :
- হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের প্রাণহানি
- বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে ইসদাইরে সভা ও দোয়া অনুষ্ঠিত
- টাঙ্গাইলে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আরও ১জনের প্রাণহানি
- বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জানে আলমের উদ্যোগে দোয়া মাহফিল
- আফগানিস্তানে নারীদের শিরচ্ছেদ করে ফেলে দেয়া হচ্ছে নদীতে!
- বিদেশি কোনো পর্যবেক্ষক এখনো আবেদন করেনি : পররাষ্ট্র মন্ত্রণালয়
- নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের বার্ষিক সভা-২০২৩ অনুষ্ঠিত
- রূপগঞ্জে ৬ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
- লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
- এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্র ভুল করায় তাকে পৌঁছে দিল পুলিশ

Comments are closed.