ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. হামিদুর রহমান (৩৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
তবে কী মামলায় তিনি কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি এখনো জানা নেই।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে
নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামিদুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিন বলেন,
রাত আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হামিদুর রহমান।
পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,
মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
আরও পড়ুন :
- ঢাকায় শোকর্যালি বিএনপির
- জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- নারায়ণগঞ্জে খেতে না পেয়ে আট দিনের শিশুর মৃত্যু
- স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী
- টাঙ্গাইলে দুই জনকে কুপিয়ে হত্যা
- নরসিংদীতে শহর আওয়ামী লীগ সংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা
- রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে সরকার মন্ত্রণালয়
- হজ শেষে দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ জন হাজি, মৃত্যু ১১১
- আগামীকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ
- মা–মেয়ে পাঁচ দিনের রিমান্ডে
- বৃহস্পতিবার ভোর থেকে ঢাকার সাথে সিরাজগঞ্জের বাস চলাচল বন্ধ
- গান গাওয়ার সময় মঞ্চ থেকে উল্টে পড়লেন র্যাপার বাদশা
- ছিনতাইকারীদের মোবাইল না দেওয়ায় কলেজছাত্র আদনানকে খুন
- পালিত পুত্রকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
- বঙ্গোপসাগরে ৪টি ট্রলার ও ৪৬ জেলে আটক
- বিষাক্ত রাসেল ভাইপারের ছোবল
