লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচিতে হামলায় কর্মী নিহতের ঘটনায় ঢাকায় শোকর্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে। র্যালিটি মগবাজারে গিয়ে শেষ হবে।
গতকাল বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে। তাদের বিচার হবে এ দেশের মাটিতে।
পদযাত্রায় নিহত কর্মীর বিষয়ে আব্বাস বলেন, গতকাল দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যেসব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।
এসময় অতি উৎসাহী পুলিশ সদস্যের সতর্ক করে দেন তিনি।
আরও পড়ুন :
- জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- নারায়ণগঞ্জে খেতে না পেয়ে আট দিনের শিশুর মৃত্যু
- নরসিংদীতে শহর আওয়ামী লীগ সংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা
- পাকিস্তানে বিষাক্ত মিল্কশেক খেয়ে প্রাণ গেল ২ শিশুর
- কলেজ শিক্ষার্থী রাকিবকে চাকু দিয়ে জখম করে হত্যা;
- ছোট অপরাধে জামিনে মুক্তি মিললেই গাছের চারা উপহার
- নিজ কক্ষ থেকে চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার!
- ব্যক্তিগত চেম্বার ও অস্ত্রোপচার বন্ধ রাখার কর্মসূচি স্থগিত
- রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন মঞ্জুর
- সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম, মৃত্যুর সাথে লড়ছেন সিএমএইচে
