কুড়িগ্রামে আলহাজ্ব করিমল হক এর ৩য় মৃত্যু বার্ষিকী

আলহাজ্ব করিমল হক ফাউন্ডেশনের আয়োজনে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের কৃষ্ণপুর পাইক পাড়াস্থ নিজ বাস ভবনে বিকেলে প্রবীণ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব করিমল হক এর ৩য় মৃত্যু বার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থ্যদের মাঝে চাল, ঢেউ টিন ও টিউবওয়েল বিরতণ করা হয়েছে। আলহাজ্ব করিমল হক এর ৩য় মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব নুর বখ্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, মমিনুল ইসলাম, পনির উদ্দিন আহমেদ, মাজেদ আলী। নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোরআন থেকে তিলোয়াত করেন- আপি হুজুর এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন- কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনি।

এনএএন টিভি / মোঃ রফিকুল ইসলাম