গৃহবধূকে ধর্ষণের মামলায় ছাত্রলীগের সভাপতি কারাগারে

গৃহবধূকে ধর্ষণের মামলায় টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াকে বুধবার জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহাবুবুর রহমান দুপুরে

সাকিব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর এ আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ জানান,

ধর্ষণের শিকার ওই গৃহবধূ টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ছাত্রলীগ নেতা সাকিব (২৪) এবং

তার দুই সহযোগী সাইদুল মিয়া (৩০) ও সাহেদের (২৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি লিপিবদ্ধ করার জন্য বাসাইল থানাকে নির্দেশ দেন।

মামলায় ওই গৃহবধূ অভিযোগ করেন, চলতি বছরের ১৪ মে দিবাগত রাতে বাসাইল দক্ষিনপাড়া গ্রামের

মনু মিয়ার ছেলে সাকিব মিয়া তার দুই বন্ধু সাইদুল ও সাহেদকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে যান।

তারা তার স্বামীকে ডেকে তোলেন। স্বামীর কাছে তারা মোটরসাইকেল চান।

মোটরসাইকেল বের করে দেওয়ার পর বাড়ির বাইরে নিয়ে যায়।

পরে স্বামীকে ডেকে মোটরসাইকেল স্টার্ট দিয়ে দিতে বলেন।

স্বামী স্টার্ট দেওয়ার জন্য বাইরে আসলে সাকিব ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান জানান,

বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি