নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক উৎসাহব্যঞ্জক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানি ইউনিয়নে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার — জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী ও জাতীয় সংসদ সদস্য (নীলফামারী-১ আসন, ডোমার-ডিমলা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, আমীর ডিমলা উপজেলা জামায়াত; অধ্যাপক কাজী মাওলানা হাবিবুর রহমান; মাওলানা কাজী রুকনুজ্জামান বকুল, সেক্রেটারি ডিমলা উপজেলা; মাওলানা ওয়াহিদুজ্জামান বাবুল, বায়তুল মাল সম্পাদক ডিমলা উপজেলা; মাওলানা এবিএম সাইফুল ইসলাম, সভাপতি ডিমলা উপজেলা; এবং মাওলানা আশরাফুজ্জামান সাজু, সভাপতি ডিমলা উপজেলা জামায়াত।
সমাবেশে সভাপতিত্ব করেন মোকছেদুল (খোরশেদ), সভাপতি — ঝুনাগাছ চাপানি ইউনিয়ন যুব বিভাগ, এবং সঞ্চালনা করেন মোঃ আব্দুল মজিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলার ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এ সমাবেশে স্থানীয় তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গণঅধিকার পরিষদের সাতজন নেতাকর্মীর আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান। যোগদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন মোঃ রেজাউল করিম,মাসুদ রানা,মিলন ইসলাম, রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, মোস্তাকিম বিল্লাহসহ আরও কয়েকজন তরুণ নেতাকর্মী।
নতুন যোগদানকারীরা বলেন—
“আমরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, নীতি ও নৈতিকতা দেখে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। এমন আদর্শভিত্তিক ও মানবকল্যাণমুখী সংগঠন আজকের সমাজে বিরল। আল্লাহ যেন আমাদের এই সিদ্ধান্ত কবুল করেন—সবার দোয়া কামনা করছি।”
প্রধান অতিথি মাওলানা আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে বলেন—
“যুব সমাজই জাতির ভবিষ্যৎ। ইসলামভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা অপরিসীম। সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক যুবকদের সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সফল হবো।”
অতিথিবৃন্দ তরুণ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং দেশ, জাতি ও সংগঠনের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “ডিমলায় জামায়াতে ইসলামীর উৎসাহব্যঞ্জক যুব সমাবেশ অনুষ্ঠিত”
Comments are closed.