২৪ ডিসেম্বর মঙলবার সকালে রায়েরবাগ তরুন দলের কার্যালয়ে তরুন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সাথে নারায়ণগঞ্জ মহানগর তরুন দলের নেতা দেলোয়ার হোসেন দেলুর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি সাইফুল আলম সরকার , নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবু প্রমূখ।
ফুলেল শুভেচ্ছা কালে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার কর্মে পরিচয় নারায়ণগঞ্জ তরুন দলের কমিটি বহাল থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক আবদুল আলী শিপন, সিদ্ধিরগঞ্জ থানা সহকারী সেক্রেটারি আমানত উল্লাহ সোহাগ সহ আরো নেতৃবৃন্দ।
এনএএন টিভি / সুমন ইসলাম
