নড়াইল সদর উপজেলা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নিধিখোলা গ্রামের একটি বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, গলায় কিছু একটা পেঁচিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে।
নিহত কিশোরের নাম শয়ন শেখ (১৪)। সে নড়াইল সদর উপজেলার নিধিখোলা গ্রামের নাজমুল শেখের ছেলে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ও থানা-পুলিশ জানায়, শয়ন তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। এর পর থেকে সে ভ্যান চালাত।
গতকাল বুধবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে বাড়ির পাশের বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
সকাল সোয়া আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে শয়নের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, লাশের গলায় কালো দাগ রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় কিছু একটা পেঁচিয়ে শ্বাস রোধ করে কিশোরকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
আরও পড়ুন :
- ডেঙ্গু রোগীকে ফিরিয়ে দিলেই ব্যবস্থা
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবকের প্রাণহানি
- খেজুর গাছ থেকে নারীর মরদেহ উদ্ধার
- পাওনা টাকা চাওয়ায় মারধর; টিকটকে বিচার চেয়ে চিরনিদ্রায় যুবক
- হিরো আলমকে মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন
- ভারতে দুই নারীকে গণধর্ষণের পর নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
- দক্ষ জনবল চাইলেন সৌদি আরব
- শাকিব নয়, হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা’রা সুপারস্টার : নিশো
