নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।
তবে নৌকায় থাকা অন্য সাতজন সাতঁরে তীরে উঠেছেন।
রবিবার সকালে সোমেশ্বরী নদীর কামার খালী এলাকায় (১ নম্বর বালু ঘাটের নৌকায়) এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ শ্রমিকের নাম শামীম মিয়া (২০)।
তিনি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও বেঁচে যাওয়া শ্রমিকদের তথ্য সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় তারা সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে বালু তুলে তা লোড করে নৌকায় ফিরছিলেন।
পথে অপর একটি বালুবাহী নৌকার সাথে ধাক্কায় ওই নৌকাটি পানির নিচে তলিয়ে যায়।
এসময় নৌকায় থাকা আটজন শ্রমিকের মধ্যে নদী সাঁতরে সাতজন শ্রমিক তীরে উঠে যান।
কিন্তু শামীম নামে একজন শ্রমিক নদীতে নিখোঁজ হন।
এ ব্যাপারে দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুই বালুবাহী নৌকার ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।
একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ থেকে আমাদের ডুবুরি টিম আসতেছে।
তারা আসলেই উদ্ধার অভিযান চালানো হবে।
আরও পড়ুন :
- কলমাকান্দা সড়কে ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
- চলতি বছর হজে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু
- ইত্যাদিতে এবারের পর্বে অন্যমাত্রা যোগ করলেন তাহসান
- যমুনা নদীর চরাঞ্চলে তিল চাষ
- কালীগঞ্জে চা দোকানদারের মরদেহ উদ্ধার
- জোড়খালীতে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্যের প্রাণনাশ
- আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
- সুদানে সংঘর্ষ; ১৬ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি
- বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৪তম

Comments are closed.