গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ও নরসিংদী সদর আসনের বর্তমান এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর কর্মী সমর্থকরা গতকাল সোমবার সকালে পরাজিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল এর কর্মী সমর্থক ও এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে হামলা, ভাংচুর ও নির্যাতনের অভিযোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
গতকাল সোমবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল এর নরসিংদী শহরের শাপলা চত্বরে তার কার্যালয় প্রাঙ্গনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সাংবাদিক সম্মেলনে নির্যাতিতরা বলেন, এমপি’র সমর্থক এসএম কাইয়ুম, শাহিদুর, আজিজ, আলমগীর মোল্লা, জেরিন এর নেতৃত্বে নৌকা প্রতীকের লোকজন ঈগল প্রতীকের সমর্থক শহরের পশ্চিম কান্দাপাড়ার রহিমা বেগম, শেফালী বেগম, রেশমি বেগম, মনি বেগম, মুক্তা বেগম, জোনায়েদ, জয়া বেগম, চৌয়ালা এলাকার চা-ঁদোকানী মারফত আলী এর উপর হামলা করেছে।
তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন এবং নরসিংদীর পুলিশ সুপার এর নিকট এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
ঈগল প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল সাংবাদিক সম্মেলনে জানান, করিমপুরসহ কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা জোরপূর্বক সীল মেরে তার পরাজয় নিশ্চিত করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন; তার প্রধান নির্বাচনী এজেন্ট শামীম নেওয়াজ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা এড. কামরুজ্জামান প্রমুখ।
আরও পড়ুন :
- শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ‘নির্বাচনের খেলা শেষ হলেও রাজনীতির খেলা চলবে’
- চুয়াডাঙ্গা-২ আসনে পুনঃ নির্বাচনের দাবীতে সংবাদ সন্মেলন
- শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ
- ফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদি
- ভোটারদের হাতে-পায়ে ধরেও ভোট কেন্দ্রে আনতে পারেনি: গণতন্ত্র মঞ্চ
- নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান
- মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল, সেলফি তুললেন রাদওয়ান মুজিব
- দেশের আকাশে আন্তর্জাতিক শকুন উড়ছে: শামীম ওসমান
- ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
- টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত ঘরে আগুন

Comments are closed.