৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
দুই দেশের এমন বিবৃতির বিষয়ে কোনো বক্তব্য দেবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোট সুষ্ঠু হয়েছে- একথা পুনর্ব্যক্ত করেছে কমিশন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।
একই দিন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে,
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।
মঙ্গলবার দুপুরে এই বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন,
‘আমাদের বক্তব্য যেটা, সেটা গতকাল (সোমবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’
নির্বাচন কমিশনার আলমগীর বলেন,
কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়ে কিছু বলব না।
তবে নিয়ম অনুযায়ী যা করার দরকার, তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট অনুমোদন করে কমিশন।
আরও পড়ুন :
- শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ‘নির্বাচনের খেলা শেষ হলেও রাজনীতির খেলা চলবে’
- চুয়াডাঙ্গা-২ আসনে পুনঃ নির্বাচনের দাবীতে সংবাদ সন্মেলন
- শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ
- ফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদি
- ভোটারদের হাতে-পায়ে ধরেও ভোট কেন্দ্রে আনতে পারেনি: গণতন্ত্র মঞ্চ
- নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান
- মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল, সেলফি তুললেন রাদওয়ান মুজিব
- দেশের আকাশে আন্তর্জাতিক শকুন উড়ছে: শামীম ওসমান
- ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
- টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত ঘরে আগুন
- নোয়াখালী-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিলেন ওবায়দুল কাদের
- টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন খালেদা জিয়া
- চুয়াডাঙ্গার ৩৫৪ ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম
- গাইবান্ধায় বাস ও বিজিবি টহল পিকআপের সংঘর্ষে আহত ৮
