সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফ শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে বিদ্যালয়ের ছাত্রদের লেলিয়ে দিয়ে তার সহোদর ভাইয়ের বসতঘরে প্রকাশ্যে হামলা ও সীমানার বেড়া গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।
রোববার (২৬ অক্টোবর)সকাল ১১টায় চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাবিগো বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সহকারী শিক্ষক মো. ইউসুফ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে প্রায় শতাধিক শিক্ষার্থীকে তার বাড়িতে ডেকে এনে তার আপন সহোদর ভাই শহীদ উল্যাহর বসতঘর, রান্নাঘর, টয়লেট ও সীমানা প্রাচীরের টিন ভাঙচুর করেন।
ভুক্তভোগী শহীদ উল্যাহ জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেই সুযোগে তার ভাই ইউসুফ তার জমি দখল করে রাখেন। সম্প্রতি দেশে ফিরে নিজের জায়গায় বসতঘর নির্মাণ শুরু করলে ইউসুফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে তা গুড়িয়ে দেন। পরে কামলা দিয়ে ভিটের মাটি গুলো কেটে অন্যত্র নিয়ে যান।
স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের ছাত্রদের এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক মো ইউসুফ বলেন, গ্রাম্য শালিসে একাধিক বৈঠক করে উভয়ের জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে। আমি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাটি ভরাট করে বসবাস করে আসছি। কয়েক দিন আগে গ্রাম্য বৈঠক অমান্য করে তার জায়গায় ঘর নিমার্ণ করে। ঘর নিমার্ণের বিষয়ে বাধা দিতে গেলে তাঁরা শিক্ষকের উপর হামলা চালায়। শিক্ষক নিরুপায় হয়ে ছাত্রদের খবর দিলে ছাত্ররা এসে সবগুলো স্থাপনা ভেঙে দেয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিক উল্যাহ জানান, ইউসুফ পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার বিষয়ে তাকে কোনো লিখিত ছুটি বা অনুমতি দেননি। তবে ইউসুফ মৌখিকভাবে জানানোর কথা বলেছেন।
এনএএন টিভি / মুজাহিদুল ইসলাম সোহেল

One Reply to “বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে প্রবাসীর বসতভিটে গুড়িয়ে দিলেন শিক্ষক!”
Comments are closed.