আসন্ন ঈদুল আজহা তথা কোরবানির ঈদকে সামনে রেখে ঈদগাঁওতে জমে উঠেছে পশুর হাট। মহাসড়কের উপর এ হাটে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে কোরবানির পশুর দাম চড়া। পশু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাদের দর কষাকষি চলছে।
দক্ষিণ চট্টলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রধান পশুর হাট জমে উঠেছে। কেউ কিনছেন,কেউবা ঘুরে ঘুরে দেখছেন আর কেউবা পছন্দে গরু দামে উভয়ের মাঝে কষাকষি চালাচ্ছেন। অনেকে এতো আগে পশু না কিনে বাড়ীমুখী হচ্ছেন।হাটে ছোট,বড় ও মাঝারীসহ যার যেমন খুশি গরু মহিষ এনেছেন বাজারে। গতকাল বাজারে একটি গরুর দাম হাঁকা হয়েছে সাড়ে তিনলক্ষ টাকা। সেটি একজন ২ লক্ষ ২০ হাজার টাকা চেয়েছিল। কিন্তু তাতেও দেননি গরুর মালিক।হাটে লোক সমাগম প্রচুর। মাইকে ইজারাদারের গলা ফাটানো চিৎকারে কান ঝালাপালা হওয়ার উপক্রম।
এদিকে ঈদগাঁওয়ের এই পশুর হাটে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন ছাড়াও পাশ্ববর্তী ইউনিয়নসহ দুরদুরান্তের লোকজনরাও তাদের পালিত পশু এ হাটে বিক্রয়ের জন্য এনে থাকে। এখান থেকে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকার মানুষরা এসে পছন্দের গরু মহিষ কোরবানের জন্য কিনে নেন।
পশুর হাটে গরু বিক্রি করতে আসা ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের ন্যায় কোরবানির হাট উপলক্ষে বসা পশুর হাট জমলেও গরু-ছাগলের দাম বেশি। পশু কিনতে আসা লোকজন চরম ভাবে বেকায়দায় পড়েন দাম নিয়ে।
হাটে গরু কিনতে আসা একজন ক্রেতা জানান, কোরবানি করার জন্য মাঝারি গরু খুঁজছি। বেশি বড় সাইজের নয়। দাম সাধ্যের মধ্য হলেই নিয়ে নেবো।
দীর্ঘকাল ধরে ঈদগাঁওয়ের কোবরানীর শশুর হাটটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ষ্টেশন থেকে কলেজ গেইট পযন্ত দীর্ঘলাইন হয়ে মহা সড়কের উপর বাজার বসে থাকে। যার কারনে দূরপাল্লার নানান যানবাহনসহ ছোট ছোট গাড়ী চলাচল করতে নিদারুন কষ্ট পাচ্ছেন।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
