কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, পোকখালীসহ আশপাশের এলাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে পানির নিচে তলিয়ে গেছে অন্তত শতাধিকের মত পরিবার। সেই সঙ্গে ঈদগাঁও-জালালাবাদ পোকখালী সড়কের গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়ায় এলাকার সঙ্গে উপজেলার মূল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
তিনি জানালেন,বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করছি। দ্রুত পদক্ষেপ নিয়ে সড়ক মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পুনঃ স্থাপন করা হবে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঠিকাদারের চরম অবহেলার ফলেই আজ এই দুরবস্থা। তাকে বারবার অনুরোধ করা হয়েছে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ঠিকমত কাজ করার জন্য। বন্যায় ভেসে গেছে অনেকের বসত ঘর,ফসলি জমিও গবাদিপশু। স্থানীয় বাসিন্দা দের অভিযোগ, প্রতিবছর একই ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছেনা। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য প্রশাসনিকভাবে জবাবদিহি নিশ্চিত করারও দাবি উঠেছে।
ইউএনও আশ্বাস দিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা যায়।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
